ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই মিশরের আল আহালির বিরুদ্ধে আটকে গেল মেসির ইন্টার মায়ামি
ফ্লোরিডা: আজ থেকেই শুরু হয়ে গেল ক্লাব ফুটবল বিশ্বকাপ (FIFA Club World Cup)। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মায়ামির স্টেডিয়ামে মিশরের আল আহালির বিরুদ্ধে মাঠে নেমেছিল লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের ইন্টার মায়ামি (Inter Miami vs Al Ahly)। গোলশূন্য ড্র হয়ে শেষ হয় ম্যাচটি। ম্যাচে গোলের সবথেকে বড় সুযোগ পেয়েছিল আল আহালি। প্রথমার্ধ শেষের ঠিক আগেই পেনাল্টি পায় আল আহালি। তবে মিশরের স্ট্রাইকার ট্রেজ়েগে পেনাল্টি মিস করেন। দুরন্তভাবে তাঁর শট বাঁচিয়ে দেন ইন্টার গোলরক্ষক অস্কার উস্তারি। তবে বল ফের ট্রেজ়েগের কাছেই চলে…

