Russia: ‘যুদ্ধাপরাধে’র পরেও কী ভাবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পায় রাশিয়া?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল রাশিয়া। রাশিয়া যাতে এই নেতৃত্ব নিতে না পারে, সেজন্য নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলিকে ইউক্রেন আহ্বান করেছিল। কিন্তু দেখাই যাচ্ছে, সেটা কোনও কাজে আসেনি। উল্লেখ্য, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী ১৫ সদস্যদেশ প্রতি মাসে পালাক্রমে সভাপতির দায়িত্ব পেয়ে থাকে। এবার পেল রাশিয়া। শেষ বারের মতো রাশিয়া নিরাপত্তা পরিষদের সভাপতি ছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। ওই মাসেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিল তারা। এর ফলে এমন এক দেশ এখন নিরাপত্তা…

