Emami East Bengal: লাল-হলুদের ষষ্ঠ বিদেশি কে? জানিয়ে দিলেন কনস্ট্যানটাইন
দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ডুরান্ড কাপে যেদিন অভিযান শুরু করল ইমামি ইস্টবেঙ্গল, সেদিনই দলের ষষ্ঠ বিদেশির নাম জানিয়ে দিলেন লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। সেন্ট্রাল মিডফিল্ডার জর্ডন ও’ডোহার্ডি। ভারতে আসার অস্ট্রেলিয়ার এ লিগে ১৮টি ম্যাচ খেলেছেন তিনি। এশীয় কোটার এই বিদেশি ফুটবলারটি সই পর্বও মিটে গিয়েছে। এদিন যুবভারতীতে ডুরান্ড কাপের প্রথম ম্য়াচে প্রতিপক্ষ ইন্ডিয়ান নেভির। ম্যাচে গোলের একাধিক সুবর্ণ সুযোগ নষ্ট করলেন লাল-হলুদ ফুটবলাররা। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ড্র করল ইমামি ইস্টবেঙ্গল। ডার্বিতে আর হাতে আর মাত্র একটা ম্যাচ। রাজস্থানের বিরুদ্ধে খেলবে স্টিফেন…

