Internet: সাবধান! আর কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ হচ্ছে ইন্টারনেট পরিষেবা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কয়েক ঘণ্টা নাও পাওয়া যেতে পারে ইন্টারনেট পরিষবা। এমনটাই জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। স্থংস্থার তরফে বলা হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায় স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এজন্য শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ৪ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবায় বিঘ্ন বা ধীরগতি দেখা দিতে পারে। সংস্থাটির চালনা ও রক্ষণাবেক্ষণ প্রধান সাইদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিস্টেমের সি-মি-উই-৫ কনসোর্টিয়াম কর্তৃক শনিবার…

