Mustafizur Rahman IPL 2026 Auction: গঙ্গার তীরে পদ্মাপারের তারকা পেসার, নিলামে রেকর্ড করে সবচেয়ে দামি বাংলাদেশি!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল নিলামে (IPL 2026 Auction) বুঝে-শুনে পরপর খেলোয়াড় তুলছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আবুধাবির এতিহাদ এরিনা রীতিমতো জমিয়ে দিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন কেকেআর (KKR)। এবার ৯.২০ কোটি টাকায় পদ্মাপারের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ছিনিয়ে নিল শাহরুখ খানের (Shah Rukh Khan) ফ্র্যাঞ্চাইজি। নিলামে রেকর্ড করলেন বাঁ-হাতি কাটার স্পেশালিস্ট। তিনিই হয়ে গেলেন লিগ ইতিহাসের সবচেয়ে দামি বাংলাদেশি! কেকেআরে চতুর্থ বাংলাদেশি! আইপিএলে কেকেআরের হয়ে প্রতিনিধিত্ব করা চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হলেন মুস্তাফিজুর। মাশরাফি বিন মোতার্জা…
