খোলামেলা পোশাকে মেয়ে ও স্ত্রী, অন্যদের বেলায় হিজাব? আয়াতোল্লা-ঘনিষ্ঠ বিপাকে, পারদ চড়ছে ইরানে
নয়াদিল্লি: হিজাব ঠিক ভাবে পরেননি। নিজের প্রাণ দিয়ে তার মাশুল গুনতে হয়েছিল ২২ বছরের মাহসা আমিনিকে। সেই নিয়ে বিক্ষোভ-আন্দোলনের আগুন জ্বললেও, পরিস্থিতি বদলায়নি ইরানে। পোশাক নিয়ে নীতি পুলিশের হাতে হেনস্থা হয়ে চলেছেন মহিলারা। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে পোশাকবিধি কার্যকর হলে, বিশিষ্টজনের ক্ষেত্রে তা কেন হবে না, প্রশ্ন উঠছে ইরানে। কারণ দেশের সর্বোচ্চ শাসক, আয়াতোল্লা আল খামেনেইয়ের শীর্ষ উপদেষ্টার মেয়েই খোলামেলা পোশাকে বিয়ে করলেন। আর তাতেই নতুন করে তেতে উঠছে ইরানের পরিস্থিতি। (Iran Hijab Controversy) গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় একটি…

