Submarine Attack On Iran Ship: ইসরায়েলের ‘ডলফিন’ আঘাতে জলেই ভস্মীভূত ইরানের রণতরী! এই ৬ ভয়াল ‘জল-রাক্ষস’ নেতানিয়াহুর দেশের রক্ষায়…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরান-ইসরায়েল (Iran-Israel War) যুদ্ধের আঁচ এবার এসে পড়ল ভারত মহাসাগরেও (Indian Ocean)। বুধবার, শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে ইসরায়েলের সাবমেরিন আঘাতে ডুবেছে ইরানের ফ্রিগেট আইআরআইএস ডেনা (IRIS Dena)। জলে ইরানিয়ান নৌবাহিনীর রণতরীর ভস্মীভূত হওয়ার ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় কমপক্ষে ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে ৩২ জন গুরুতর। স্থানীয় নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পথ কলম্বোতে সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের পর যেখানে জাহাজটি ডুবেছিল, সেখান থেকে আমরা কয়েকটি দেব পেয়েছি…
