আমেরিকাকে নতুন প্রস্তাব ইরানের, কী রয়েছে তাতে ?
তেহরান : যুদ্ধ শেষ করা এবং হরমুজ প্রণালী খোলার জন্য এবার নতুন প্রস্তাব দিল ইরান। আমেরিকার কাছে নতুন প্রস্তাব পাঠানো হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনে বার্তা পাঠিয়েছে তেহরান। গুরুত্বপূর্ণ জলপথ আমেরিকা নৌবাহিনী যেভাবে অবরুদ্ধ করে রেখেছে এবং দীর্ঘদিন ধরে যে অচলাবস্থা চলছে তার সমাধান করতে চায় ইরান। তবে, নতুন চুক্তিতে পারমাণবিক-আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এক মার্কিন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত দু’টি সূত্রকে উদ্ধৃত করে এই রিপোর্ট করেছে Axios। পারস্য উপসাগরের সঙ্গে ওমান উপসাগরকে সংযুক্ত…

