Indian Railways: অনলাইন বুকিং ছাড়াও কীভাবে লোয়ার বার্থ পাবেন গর্ভবতী মহিলারা? জেনে নিন স্টেপ বাই স্টেপ
Indian Railways: ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, ট্রেনে ভ্রমণকারী গর্ভবতী মহিলারা নিচের বার্থ ব্যবহার করতে পারেন। কীভাবে তাঁরা এর জন্য অনুরোধ করতে পারেন এবং বুকিংয়ের সময় এটি না পেলে কী করতে হবে, তা জেনে নিন। গর্ভাবস্থায় ভ্রমণ করা বেশ কষ্টকর হতে পারে, বিশেষ করে দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে। যদিও চিকিৎসকেরা সাধারণত গর্ভবতী মহিলাদের যথাসম্ভব কষ্টসাধ্য যানবাহন এড়িয়ে চলার পরামর্শ দেন, তবে যাত্রা অপরিহার্য হলে ট্রেন ভ্রমণ একটি বিকল্প হতে পারে। ভারতীয় রেলও গর্ভবতী যাত্রীদের জন্য ট্রেন ভ্রমণকে আরও সুবিধাজনক করতে কিছু…

