Mohun Bagan | ISL: 2024-25: ডুরান্ড ফাইনালের আতঙ্ক পিছু ছাড়ল না, দু’গোলে এগিয়েও পয়েন্ট নষ্ট সবুজ-মেরুনের!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024-25) সৌজন্যে মোহনবাগান সুপার জায়েন্ট বনাম মুম্বই সিটি এফসি-র ( Mohun Bagan vs Mumbai City FC) ম্যাচ পেয়েছে ভারতীয় ফুটবলের ‘বিগেস্ট রাইভালরি’র তকমা| শুক্র সন্ধ্যায় সল্টলেক স্টেডিয়ামে একাদশতম লিগের বোধনেই রাখা হয়েছিল দুই দৈত্যের লড়াই| মুখোমুখি হয়েছিল গতবারের লিগ শিল্ডজয়ী মোহনবাগান এবং কাপজয়ী মুম্বই ( MBSG vs MCFC)| গতবার ফাইনালে মুম্বই ৩-১ গোলে মোহনবাগানকে হারিয়েছিল| এবার হোসে মোলিনার শিষ্যরা পিটার ক্র্যাটকির টিমের সঙ্গে ২-২ ড্র করল| নেওয়া হল না বদলা!…

