Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Israel-Palestine Conflict: জামায় লাগানো ইয়েলো স্টার মনে করাচ্ছে হিটলারকে, রাষ্ট্রসংঘে ঝড় তুললেন ইজরায়েলি দূত
Israel-Palestine Conflict: জামায় লাগানো ইয়েলো স্টার মনে করাচ্ছে হিটলারকে, রাষ্ট্রসংঘে ঝড় তুললেন ইজরায়েলি দূত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইজরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তা নিয়ে জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রসংঘ। সেই বৈঠক থেকে বিশেষ কোনও সমাধান উঠে না এলেও একটি ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। রাষ্ট্রসংঘে ইজরায়েলের রাষ্ট্রদূত, গিলাড ইয়ারডেন, তার কোটের উপর একটি ইয়েলো স্টারের এম্বলেম লাগিয়ে নিজের দেশের প্রতিনিধিত্ব করছিলেন। নিজের বক্তব্য রাখার সময় ইজরায়েলের রাষ্ট্রদূত গিলাড ইয়ার্ডেন বলেন, ‘মনে হচ্ছে আপনাদের মধ্যে কেউ কেউ গত ৮০ বছরেও শিক্ষা নেননি। আপনারা ভুলে গিয়েছেন কী উদ্দেশ্যে এই সংগঠনটি গঠন করা…

Read More