গাজায় মৃত্যু বেড়ে ৫ হাজার, মৃত ২ হাজার শিশু! মৃত্যুপুরীতে শুধু ধ্বংসস্তুপ
নয়াদিল্লি: নতুন করে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় গাজায় মৃত্যু হয়েছে মোট ৫ হাজার সাধারণ মানুষের, হামাসের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে৷ উল্টোদিকে আজই ফিলিস্তিনিদের বিশেষ সাহায্যের কথা ঘোষণা করেছে ইংল্যান্ড৷ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনক বলেছেন, গাজার সাধারণ মানুষের জন্য মোট ২০ মিলিয়ন ইউরো সাহায্য করবে ইংল্যান্ড৷ হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য দফতরের তরফ থেকে বলা হয়েছে, প্যালেস্তাইনে ইজরায়েলের হামলায় প্রায় ৫ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে৷ অক্টোবরের সাত তারিখ থেকেই ইজরায়েল-প্যালেস্তাইনের মধ্যে এই তীব্র যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়৷ এর পরে আরও…

