Israel-Iran War: ‘মেরেকেটে আর ১০-১২ দিন’! রণক্লান্ত ইসরায়েলই হাত তুলে নেবে, শেষ হচ্ছে গোলাবারুদ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইসরায়েল-ইরান ভয়ংকর রক্তক্ষয়ী সংঘর্ষ ষষ্ঠ দিনে পা দিয়েছে বুধবার। ইরানের পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রত্যাঘাত করেছে ইরানও।ইরানের সামরিক পরিকাঠামোর বিরুদ্ধে বড় সাফল্যের দাবি করা সত্ত্বেও, ইসরায়েল কিন্তু দ্রুত তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের সরবরাহ কমিয়ে দিচ্ছে! যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার স্থায়িত্ব নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে! মিত্রশক্তির ইন্টেলিজেন্স মূল্যায়ন করেন, এমন এক মার্কিন কর্তার সঙ্গে কথা বলে ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে। ইসরায়েল-ইরান, অবিরাম ক্ষেপণাস্ত্র বর্ষণ করেই চলেছে। গত শুক্রবার ইসরায়েল ‘অপারেশন রাইজ়িং লায়ন’ শুরুর পর…

