Israel-Palestine Conflict: গাজায় এবার পরমাণু হামলাও চালাবে ইজরায়েল? কী বলছে বাকি বিশ্ব?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিশুদের হত্যা, শরণার্থী শিবিরে বোমা, হাসপাতালে হামলা, এমনকি অ্যাম্বুল্যান্সেও হামলা। ইজরায়েলের যুদ্ধের ধরন-ধারণ নিয়ে গাজা তথা প্যালস্টাইন তো স্তম্ভিতই, সারা বিশ্বও রীতিমতো বিব্রত, বিরক্ত। কিন্তু এবার ইজরায়েলের থেকে এটাও যে শুনতে হবে, তা সম্ভবত কেউ ঘুণাক্ষরেও আঁচ করেনি! কী সেটা? পরমাণুবোমার আতঙ্ক! ইজরায়েল পরিষ্কার বুঝিয়েই দিল যে, তারা পরমাণু বোমা ফেলতেও সম্ভবত পিছপা হবে না। ইজরায়েল যে-ভাবে যুদ্ধ করছে, তাতে পরিস্থিতি খুবই সঙ্গিন হয়ে পড়েছে। তারা যুদ্ধের কোনও নিয়মনীতিই মানছে না। শিশুদের হত্যা করা,…

