‘সিনেমার দৃশ্য নয়!’ পর্দায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ, এবার বাস্তবে বাহিনীতে অভিনেতা
তেল আভিভ: পর্দায় যুদ্ধ করেছিলেন হামাসের বিরুদ্ধে। সেই অভিনেতা এবার সত্যি সত্যিই যুদ্ধক্ষেত্রে। ইজরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষে ‘ফৌদা’ ওয়েবসিরিজের তারকা অভিনেতা ইদান আমেদি পর্দা ছেড়ে বাস্তব সমরে যোগদান করলেন। ইদান কেবল এক অভিনেতা নন, একইসঙ্গে গায়ক এবং গীতিকারও বটে। কিন্তু দেশের প্রয়োজনে উর্দি চাপিয়ে বেরিয়ে পড়তে হল তাঁকেও। এর আগে জনপ্রিয় এই সিরিজের প্রযোজক এবং মুখ্য অভিনেতা লিওর রাজও একই পথের পথিক হয়েছিলেন। মোসাদ এজেন্টদের নিয়ে বানানো এই সিরিজে দেখানো হয়েছে গাজার সমস্যা, সীমান্ত সংঘর্ষ, জঙ্গি হামলার মতো ঘটনা।…

