৭ বছর পর বাংলাদেশ সফরে যাচ্ছে ভারত, ঘোষণা করা হল সূচি
ঢাকা: সাল ২০১৫। শেষবারের মতো বাংলাদেশ সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল (Ind vs Bang)। মাঝের সাত বছরে গঙ্গা ও পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। ফের টাইগারদের দেশে যাচ্ছে ভারতীয় দল (Team India)। চলতি বছরেই বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে ও টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার যার সূচি ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। জানানো হল, বাংলাদেশের বিরুদ্ধে তিন ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবে ভারত। তারপর হবে দুই টেস্ট ম্যাচের সিরিজ। কবে কোথায় হবে ম্যাচগুলি? জানানো হয়েছে, তিনটি ওয়ান ডে…

