Arrest Warrant: অভিযোগ গণহত্যার! গ্রেফতারি পরোয়ানা জারি ইজরায়েলের নেতানিয়াহুয়ের বিরুদ্ধে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুদ্ধাপরাধ ও মানবিকতার বিরুদ্ধে অভিযুক্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পাশাপাশি একই অভিযোগ রয়েছে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের সামরিক প্রধান মোহম্মদ দেইফে সহ আরও বহু জনের নামে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি বৃহস্পতিবার এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আন্তর্জাতিক কোর্টের প্রসিকিউটার করিম খান তিনি মে মাসের ২০ তারিখে আর্জি জানিয়েছিলেন। সেই আর্জির জেরে আন্তর্জাতিক কোর্টের ৩ বিচারকের প্যানেল জানায়, ‘চেম্বার বিবেচনা করেছে যে উভয় ব্যক্তিই ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক জনগোষ্ঠীকে বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু…

