Bangladesh: ‘বাংলাদেশের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে, তবে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না’!
সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন, ঢাকা: ‘বাংলাদেশের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে, তবে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না’। অশান্তির আবহে এবার সম্প্রীতির বার্তা দিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বললেন, ‘সকলেই শান্তিতে সহাবস্থান করবে’। দাবি তুললেন মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, অত্যাচার, বাড়িঘর লুটপাটের আন্তর্জাতিক তদন্তেরও। আজ, মঙ্গলবার বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে শফিকুর বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে সাম্যের, বৈষম্যহীন। সবক্ষেত্রেই বৈষম্য দূর করতে হবে, যেখানে সংখ্যাগুরু, সংখ্যালঘুর ধর্মীয় ভেদাভেদ থাকবে না। সব মানুষই বাংলাদেশের…

