East Bengal: হাল ফিরল না লাল-হলুদের, টানা ৪ ম্যাচ হারল লিগের ‘লাস্ট বয়’!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পর পর তিনটে ম্যাচ হারার পর, হারের দায়িত্ব কাঁধে নিয়ে কোচের পদ থেকে সরে, দাঁড়ান কার্লেস কুয়াদ্রাত। বিনো জর্জের তত্বাবধানে জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামে লাল-হলুদের দল। বিন জর্জ জানিয়েছিলেন, জামশেদপুর হল ইস্টবেঙ্গলের ঘরের মাঠ। তাই যে কোনও ভাবে এখান থেকে তিন পয়েন্ট আদায় করবেন তাঁরা। কিন্তু ফলাফল শুন্য। কোনওভাবেই পরিস্থিতি বদলাল না কলকাতার এই প্রধানের। ২-০ গোলে হারল ইস্টবেঙ্গল এফসি। গত তিন ম্যাচে যা ছিল, জামশেদপুরের বিরুদ্ধেও সেই জঘন্য ফুটবল প্রদর্শন করে এবারের আইএসএল…

