খুঁজে খুঁজে ফিরে শুধু মায়ের পরশ…যান্ত্রিক দুনিয়াকে মনুষ্যত্বে ফেরাল বানর শাবক
নয়াদিল্লি: জন্মদাত্রী মায়ের স্নেহের পরশ থেকে বঞ্চিত। মুখ ফিরিয়ে নিয়েছে আশেপাশের সকলেই। সাহচর্য বলতে নিষ্প্রাণ একটি খেলনা পুতুল। সেটি আঁকড়েই জীবনযুদ্ধে শামিল একরত্তি বানর শাবক। গত কয়েক দিন ধরে সেই নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। ছোট্ট বানর শাবকটির নিঃসঙ্গতা ধাক্কা দিয়েছে অনেকের মনেই। (Baby Monkey Punch) ২০২৫ সালের জুলাই মাসে জাপানের ইচিকাওয়া চিড়িয়াখানায় জন্ম বানর শাবক Punch-এর। স্থানীয় বাচনভঙ্গিতে পাঞ্চি-কুন। পাঞ্চি-কুন আসলে ম্যাকাক প্রজাতির বানর শাবক। কিন্তু জন্মের পরই মা প্রত্য়াখ্যান করে তাকে। মাতৃহীন বানর শাবকটি সেই থেকেই চিড়িয়াখানার কর্মীদের…

