Japan: পুলিসকে প্রায় ৩০০০ বার ফোন করলেন মহিলা! কেন জানলে ভিরমি খাবেন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিঃসঙ্গতা কাটাতে একটু কথা বলতে চাইছিলেন তিনি। কিন্তু সেটা করতে গিয়ে গ্রেফতার হতে হল এক মহিলাকে। কেন ঘটল এরকম? নিঃসঙ্গতা কাটাতে আসলে জরুরি হটলাইন নম্বরে ফোন করে দিয়েছিলেন তিনি। এই অপরাধে তাঁকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিস। ঘটনাটি ঘটেছে জাপানে। ওই মহিলার নাম হিরোকো হাতাগামি। জাপানের চিবা প্রদেশের মাতসুদো শহরের বাসিন্দা। বছরপঞ্চাশ বয়স তাঁর। জানা যায়, নিঃসঙ্গতা কাটাতে মোট ২৭৬১ বার পুলিসের ইমার্জেন্সি নম্বরে ফোন করেছিলেন তিনি। তবে এক টানা নয়। এই ফোনগুলি তিনি করেছিলেন…

