ভারী বৃষ্টিতে বানভাসি মরুদেশ সৌদি, বজ্রপাতের পাশাপাশি শিলও পড়ল, জলমগ্ন মক্কা-মদিনাও
নয়াদিল্লি: রুক্ষশুষ্ক মরুভূমিতে সিক্ত করে তুলতে কাজে লাগানো হয় বিজ্ঞান ও প্রযুক্তিকে। কিন্তু তা করতে গিয়ে হিতে বিপরীত হচ্ছে বারং বার। ভারী বৃষ্টির জেরে আবারও বানভাসি পরিস্থিতি মরুরাষ্ট্র সৌদি আরবে। রাস্তাঘাট সব জলের নীচে চলে গেল। জলমগ্ন হয়ে গেল পবিত্র মক্কা এবং মদিনাতেও। সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য দেখে চমকে উঠেছেন সকলেই। (Mecca-Medina Flood) ঘন ঘন বজ্রপাত, ভারী বৃষ্টিতে সৌদি আরবের রাজধানী জেড্ডার অবস্থা এই মুহূর্তে বিপজ্জনক। জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। রাস্তাঘাটে, যেখানে সেখানে আটকে রয়েছে গাড়ি। রাস্তার মাঝে…

