Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মাধ্যমিকে প্রথম হয়েছিলেন, জেইই মেনে বাংলার ‘টপার’ হলেন পূর্ব বর্ধমানের দেবদত্তা
মাধ্যমিকে প্রথম হয়েছিলেন, জেইই মেনে বাংলার ‘টপার’ হলেন পূর্ব বর্ধমানের দেবদত্তা

মাধ্যমিকে প্রথম হয়েছিলেন। আর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (মেন) পরীক্ষার প্রথম সেশনে পশ্চিমবঙ্গ থেকে প্রথম স্থান অধিকার করলেন দেবদত্তা মাঝি। তাঁর প্রাপ্ত পার্সেন্টাইল হল ৯৯.৯৯৯২১। আর মঙ্গলবার যখন সেই খবরটা জানতে পারেন, তখন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন দেবদত্তা। তারইমধ্যে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় দেবদত্তা জানালেন, সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় পশ্চিমবঙ্গ থেকে প্রথম হয়ে খুব ভালো লাগছে। আপাতত উচ্চমাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারপর জেইই মেনের দ্বিতীয় সেশনের পরীক্ষাও দেবেন বলে জানিয়েছেন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী পূর্ব বর্ধমানের মেয়ে। তিনি জানিয়েছেন, জয়েন্টের প্রস্তুতির জন্য…

Read More