বিলেতে পড়ুয়াদের উৎসাহ দিলেন সৌরভ, প্রথম বাঙালি হিসাবে পেলেন এই সম্মান
কলকাতা: তাঁকে বলা হয় বাংলার, বাঙালির শ্রেষ্ঠ আইকন। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বিলেতে এবার অন্য ভূমিকায়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক পড়ুয়াদের মনোবল বাড়ালেন, উৎসাহ দিলেন। শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত জেসাস কলেজে সৌরভের বক্তৃতা মন্ত্রমুগ্ধের মতো শুনলেন শ্রোতারা। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। সৌরভের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটের মুকুটে যোগ হয়েছে একাধিক রঙিন পালক। ২০০৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল অধিনায়ক সৌরভের টিম ইন্ডিয়া। তাঁর নেতৃত্ব দেওয়ার দক্ষতা গোটা বিশ্বের কুর্নিশ অর্জন করেছিল। শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জেসাস কলেজে নিজের…

