‘কালা চশমা’ পরে 5G লঞ্চ প্রধানমন্ত্রী মোদির, কী দেখা যায় এই চশমা পরলে!
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রগতি ময়দানে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে 5G পরিষেবার উদ্বোধনে হাজির ছিলেন। মূলত তাঁর হাত দিয়েই দেশে এই পরিষেবা চালু হল। মহাষষ্ঠীতে প্রধানমন্ত্রীর কালো চশমা পরা একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নেক্সট জেনারেশন প্রযুক্তি উন্মোচন করা হয়েছে। লঞ্চ ইভেন্টে প্রধানমন্ত্রী মোদি প্রথমবারের মতো 5G পরিষেবার প্রযুক্তি ব্যবহার করেছেন। তিনি প্রথমে Jio প্যাভিলিয়নে প্রদর্শিত True 5G ডিভাইসগুলি দেখেন। তার পর Jio Glass পরে নিজেই পরিষেবার সুবিধা-অসুবিধা অনুভব করেন। টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, টেলিকম…

