RIL AGM 2025: জিও পরিবার ৫০ কোটি গ্রাহকের সীমা অতিক্রম করল, ‘প্রত্যেক ভারতীয়ই জিও তৈরি করেছে’…আবেগাপ্লুত আম্বানি
জিও পরিবার ৫০ কোটি গ্রাহকের সীমা অতিক্রম করেছে, শুক্রবার এমনটাই ঘোষণা করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। গুজরাত: জিও পরিবার ৫০ কোটি গ্রাহকের সীমা অতিক্রম করেছে, শুক্রবার এমনটাই ঘোষণা করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। শুক্রবার কোম্পানির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় (AGM) শেয়ারহোল্ডারদের উদ্দেশে আম্বানি বলেন, ” আজ আমি গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি, জিও পরিবার ৫০ কোটি গ্রাহকের সীমা অতিক্রম করেছে। এই ৫০ কোটির মাইলফলক আপনাদের অটল বিশ্বাস ও…

