২ বছরের মধ্যেই বিদেশে ১ লাখ চাকরির সুযোগ! নয়া চুক্তি ভারতের
আগামী দুই বছরের মধ্যে জাপান, ইজরায়েল এবং অন্যান্য দেশে প্রতি বছর ১ লাখ কর্মী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে ভারত। বর্তমানে জার্মানি প্রতি বছর ৯০,০০০ জন দক্ষ ভারতীয় কর্মী গ্রহণে আগ্রহী। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্পোরেশন (NSDC) -এর ২০৩০ পরিকল্পনা অনুযায়ী এনএসডিসি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং উদ্যোক্তা বৃত্তিতে ভারতকে বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যার জন্য তারা তাদের দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। ৫০টি ভবিষ্যৎ উন্নয়ন কেন্দ্র, ১০টি আন্তর্জাতিক একাডেমি চালু করার পরিকল্পনাও হয়েছে। দক্ষ ভারত মিশনের অধীনে এনএসডিসি ইতিমধ্যে ৪ কোটি…

