Joe Biden: করোনা আক্রান্ত জো বাইডেন, নির্বাচনী লড়াই থেকে সরছেন! জল্পনা তুঙ্গে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোট প্রচারের মধ্যে করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার লাস ভেগাস যাওয়ার সময় তিনি অসুস্থ বোধ করেন। তাঁর শারীরিক পরীক্ষা হলে কোভিড ধরা পড়ে। তবে আশার কথা হল বাইডেনের শরীরে করোনার মৃত উপসর্গ রয়েছে। করোনা ধরা পড়ার পর আইসোলেশনে গিয়েছেন ৮১ বছরের বাইডেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেরিন জেন পেরি সংবাদমাধ্য়মে জানিয়েছেন, করোনা পজিটিভ হয়েছেন জে বাইডেন। ভাইরাস ধরা পড়ার পরই তিনি লাস ভেগাসে তাঁর বক্তৃতা বাতিল করেছেন। তাঁর ভ্যাকসিন নেওয়া আছে। করোনার…

