World’s Poorest President Died: প্রয়াত বিশ্বের ‘সব চেয়ে গরিব প্রেসিডেন্ট’! গেরিলাযোদ্ধা কিন্তু এঁটে উঠলেন না ক্যানসারের সঙ্গে লড়াইয়ে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মারা গেলেন ‘পেপে’! চেনেন না তো? ইনি হলেন উরুগুয়ের প্রাক্তন প্রেসিডেন্ট। আসল নাম হোসে মুজিকা (Jose Mujica)। তবে তিনি ‘পেপে’ (Pepe) নামেই বেশি পরিচিত। ‘বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট’ (World’s Poorest President) হিসেবও বিখ্যাত তিনি। ৮৯ বছর বয়সে মারা গেলেন। মুজিকার মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি। তবে, এ কথা ঠিক, তিনি দীর্ঘদিন ধরে খাদ্যনালির ক্যানসারে ভুগছিলেন। গেরিলা যোদ্ধা ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উরুগুয়ে শাসন করেছেন হোসে মুজিকা। গেরিলা যোদ্ধা নামেও তিনি পরিচিত! তাঁকে বলা…

