শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিন, বয়স হয়েছিল ৭৪
নয়াদিল্লি: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ও চার্লি চ্যাপলিন (Charlie Chaplin) কন্যা জোসেফিন চ্যাপলিন (Josephine Chaplin Passes Away)। বয়স হয়েছিল ৭৪। আন্তর্জাতিক বিনোদন পত্রিকা ‘ভ্যারাইটি’ সূত্রে খবর, গত ১৩ জুলাই প্যারিসে হঠাৎই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। এমনটাই জানানো হয়েছে পরিবারের তরফে। অভিনেত্রীর তিন ছেলে রয়েছে, জুলিয়েন রনেট, চার্লি ও আর্থার। এছাড়া জোসেফিনের ভাইবোন রয়েছেন, মাইকেল, জেরাল্ডাইন, ভিক্টোরিয়া, জেন, অ্যানেট, ইউজিন ও ক্রিস্টোফার। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চার্লি চ্যাপলিন কন্যা চার্লি চ্যাপলিন ও উনা ওনিলের আট সন্তানের তৃতীয় সন্তান ছিলেন জোসেফিন…

