Bangladesh: বাংলাদেশে এবার হিন্দু সাংবাদিককে খুন! দিনেদুপুরে ভরাবাজারে… বীভত্স..
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের হিন্দু-নিধন অব্যাহত। দিনেদুপুরে এবার খুন সাংবাদিক! ভরা বাজারে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কতী। এবার যশোরের মণিরামপুরে। পুলিস সূত্রে খবর, মৃতের নাম রানা প্রতাপ বৈরাগী। বরফকলের ব্যবসা ছিল তাঁর। আবার , ‘দৈনিক বিডি খবর’ নামের একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকও ছিলেন। ঘড়িতে তখন পৌনে ছটা। আজ, স্থানীয় কপালিয়া বাজারে ছিলেন রানাপ্রতাপ। অভিযোগ, তাঁকে কাছেই একটি গলিতে নিয়ে যান ৩ দুষ্কৃতী। এরপরই মাথা লক্ষ্য করে গুলি! ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাংবাদিকের। ঘটনাকে কেন্দ্র আতঙ্ক ছড়িয়েছে…


