নির্দিষ্ট সাংবাদিক ও সঞ্চালকদের বয়কটের সিদ্ধান্ত I.N.D.I.A.-এর, প্রত্য়াহারে কড়া চিঠি NBDA-এর
নয়াদিল্লি: বিজেপি-বিরোধী জোট ‘I.N.D.I.A.’-এর মিডিয়া কমিটির সিদ্ধান্তের প্রতিবাদে সরব নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন বা NBDA। নির্দিষ্ট কয়েকজন সাংবাদিক ( TV News Journalist) ও সঞ্চালকের (Anchor) ‘শো’ এবং ‘ইভেন্ট’-এ প্রতিনিধি না পাঠানোর (Ban Decision) যে সিদ্ধান্ত ‘I.N.D.I.A.’-এর মিডিয়া কমিটি নিয়েছে, তার কড়া সমালোচনা করে এদিন লিখিত বিবৃতি জারি করে NBDA। বিবৃতিতে লেখা, ‘I.N.D.I.A.-এর মিডিয়া কমিটির এই সিদ্ধান্ত অত্যন্ত বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে।’ আর কী জানানো হয়? নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন-এর লিখিত বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, বিরোধী জোট যে…

