জ্যোতি মৌর্যের পরে এবার ভাইরাল ‘প্রেমিক’ মনীশের বিয়ের ছবিও! বিতর্কে ঘি ঢাললেন
বরেলি: এত দিনে জ্যোতি মৌর্যের ঘটনার কথা প্রায় সকলেই জেনে গিয়েছেন। উত্তর প্রদেশের বরেলির এসডিএম জ্যোতি মৌর্যকে নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। তাঁর স্বামী অলোক মৌর্যের অভিযোগ, পিসিএস অফিসার হওয়ার পরেই পদ-ক্ষমতার জন্য চতুর্থ শ্রেণীর সরকারি কর্মী স্বামীকেই ভুলে গিয়েছেন তিনি। এমনকী অন্য অফিসারের সঙ্গে জড়িয়েছেন সম্পর্কে। এবার জ্যোতির সেই ‘প্রেমিক’ তথা ওই অফিসারের বিয়ের ছবি এবং সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অলোক মৌর্যের অভিযোগ, জ্যোতির সঙ্গে যে অফিসারের ঘনিষ্ঠতা বেড়ছে, তাঁর নাম মনীশ দুবে। তিনি হোমগার্ড কম্যান্ড্যান্ট পদে…


