Kamini Kaushal passes away: চলে গেলেন ধর্মেন্দ্রর প্রথম নায়িকা, ৭৫ বছরের কেরিয়ারে ইতি টানলেন কামিনী কৌশল…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৭৫ বছরের কেরিয়ার! শুধু সিনেমা নয় এবার জীবনের মঞ্চ থেকেও বিদায় নিলেন ভারতীয় সিনেমার অন্যতম প্রবীণ অভিনেত্রী কামিনী কৌশল। শুক্রবার এল দুঃসংবাদ। ৯৮ বছরে প্রয়াত অভিনেত্রী। তবে তিনি শুধু অভিনেত্রী নন, তিনি ছিলেন বলিউডের ট্রেন্ড সেটার। হিন্দি সিনেমার স্বর্ণযুগের যে ক’জন আইকন এখনো বেঁচে ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম কামিনী কৌশল। ১৯৪০-এর দশকে যাঁর কেরিয়ার শুরু, সেই কিংবদন্তি শিল্পী তাঁর জীবনে যে কাজগুলো করে গেছেন, তা প্রথম দিকের হিন্দি সিনেমার ভাষা রচনা করেছিল। সাত দশকের…

)