‘খুব নোংরা লাগত…’, পিরিয়ডের সময় মন্দিরে যাওয়া নিয়ে যা বললেন কঙ্গনা
অভিনেত্রী তথা রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত প্রতিটি বিষয়ে খোলামেলা ভাবে তাঁর মতামত প্রকাশ করার জন্য পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি পিরিয়ডের সময় স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়টি নিয়ে খোলামেলা ভাবে কথা বলেছেন। তিনি বলেছেন যে একজন অভিনেত্রী হিসেবে শ্যুটিংয়ের সময় তাঁর সব ধরণের সুযোগ-সুবিধা এবং বিলাসিতা রয়েছে, কিন্তু জীবন সবার জন্য এমন নয়। পিরিয়ডের সময় মহিলাদের মন্দিরে প্রবেশ করতে না দেওয়ার বিষয়েও কঙ্গনা তাঁর মতামত প্রকাশ করেছেন। জানিয়েছেন যে কীভাবে তাঁকে ছোটবেলায় এই কথাগুলি বলা হয়েছিল। কঙ্গনা জানান যে, যখন তিনি…

