সুস্মিতার সামনে ঐশ্বর্যও ফিকে! ব়্যাম্প কুইন বঙ্গতনয়া, মেনে নিল নেটপাড়া
যখন তিনি মার্জার সরণী দিয়ে হাঁটেন তখন তিনিই শ্রেষ্ঠ। ফের একবার এলেন, হাঁটলেন আর সবার মন জিতলেন সুস্মিতা সেন। প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী রবিবার সন্ধ্যায় বম্বে টাইমস ফ্যাশন উইকে শোস্টপার ছিলেন। কালো পোশাকে চমকে দিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। নায়িকার ব়্যাম্পে হাঁটার বেশ কয়েকটি ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। বম্বে টাইমস ফ্যাশন উইকে কালো পোশাকে চমকে দিলেন সুস্মিতা সেন এই অনুষ্ঠানের জন্য, সুস্মিতা একটি কালো- সোনালি লেহেঙ্গা চোলিতে ঝলমল করলেন। সঙ্গে মানানসই মেকআপ। তিনি একটি নেকলেস পরেছিলেন কিন্তু…

