Bengaluru hit-and-run: গতি নিয়ন্ত্রণ হারিয়ে ৩ মহিলাকে ধাক্কা মেরে পলাতক! ২০ দিন পরে পুলিসের জালে জনপ্রিয় অভিনেত্রী…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৪ অক্টোবর বেঙ্গালুরুর ব্যায়াতরায়ণপুরা (Byatarayanapura) এলাকায় একটি হিট-অ্যান্ড-রান (Hit-and-Run) দুর্ঘটনায় আহত হন তিনজন। এই ঘটনার কয়েক সপ্তাহ পর, শুক্রবার পুলিস জানিয়েছে যে দুর্ঘটনায় জড়িত গাড়িটি কন্নড় অভিনেত্রী দিব্যা সুরেশ চালাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। পুলিসের এক উচ্চপদস্থ কর্তা জানান, ৪ অক্টোবর ভোরে দুর্ঘটনাটি ঘটেছিল এবং ব্যবহৃত গাড়িটি ছিল অভিনেত্রীরই। কী ঘটেছিল সেদিন? পুলিসের দেওয়া তথ্য অনুযায়ী, কিরণ জি. তাঁর দুই কাজিন অনুশা এবং অনিতা-কে নিয়ে মোটরবাইকে যাচ্ছিলেন। অভিযোগ, দ্রুত গতিতে আসা একটি কালো রঙের…

)