১ দশকেও প্রমাণ সংগ্রহে ‘ব্যর্থ’ পুলিশ ! কড়েয়ায় ‘গণধর্ষণ’ কাণ্ডে ৩ অভিযুক্তকেই বেকসুর খালাস
আবীর দত্ত, কলকাতা: ১ দশকেও তথ্য প্রমাণ সংগ্রহে ব্যর্থ পুলিশ ! কড়েয়ার গণধর্ষণের ঘটনায় প্রমাণের অভাবে ৩ অভিযুক্তকেই বেকসুর খালাস দেওয়া হয়েছে। আরজিকর, কসবাকাণ্ড, জোকা IIM-র এর মতো ঘটনায় যখন গোটা রাজ্য তোলপাড়া, ঠিক তখনই খবর এল কড়েয়ার গণধর্ষণকাণ্ডে কোনও তথ্য প্রমাণই জোগাড় করতে পারেনি পুলিশ। এই যুক্তিতেই বহু সমালোচিত কড়েয়া গণধর্ষণের ঘটনায় ৩ অভিযুক্তকেই বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে। ২০১৪ সালে জুন মাসে, এই গণধর্ষণের ঘটনা ঘটেছিল। রুটি কিনতে বেরিয়েছিলেন এক মহিলা। এমন এক সময় তাঁকে গাড়িতে তুলে,…

