Nitin Desai: নিজের স্টুডিওতেই আত্মঘাতী জাতীয় পুরস্কার বিজয়ী ‘লগান’ আর্ট ডিরেক্টর নিতিন দেসাই!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আত্মঘাতী আর্ট ডিরেক্টর নিতিন দেসাই। কারজাটে নিজের এনডি স্টুডিওতেই আত্মঘাতী ‘লগানে’র আর্ট ডিরেক্টর। বুধবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন নিতিন দেসাই। মুম্বই থেকে মাত্র ৯০ মিনিটের পথ দূরত্বে কারজাটে অবস্থিত এনডি স্টুডিও। আর এক সপ্তাহ পর, আগামী ৯ অগাস্ট-ই ছিল নিতিন দেসাইয়ের জন্মদিন। ৫৯ বছরে পা দিতেন এই স্বনামধন্য আর্ট ডিরেক্টর। কিন্তু তার আগেই এই ঘটনা। ৪ বারের জাতীয় পুরস্কার বিজয়ী ছিলেন নিতিন দেসাই। বেস্ট আর্ট ডিরেক্টর হিসেবে ৪ বার জাতীয় পুরস্কার জেতেন…

