নায়াগ্রা নয়, দেশের কোথায় রয়েছে এমন জলপ্রপাত? ভাইরাল ভিডিও
#বেঙ্গালুরু: বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চারপাশের প্রকৃতির রূপও বদলে যেতে শুরু করেছে। সবুজের মোহময় সৌন্দর্যে ভরে উঠেছে পাহাড় থেকে সমুদ্রকুল। এ সময় আমরা যেখানেই যাই না কেন, মনোরম প্রাকৃতিক দৃশ্য আমাদের দৃষ্টি আকর্ষণ করবে। সম্প্রতি জলপ্রপাতের এমন একটি ভিডিও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। ওই জলপ্রপাতের ভিডিয়োটি কর্নাটকের শিমোগা জেলায় অবস্থিত যোগ জলপ্রপাতের। এই ভিডিওটি নেটাগরিকদের নজরে এসেছে যখন প্রাক্তন নরওয়েজিয়ান কূটনীতিক এরিক সোলহেম (Eric Solheim) নিজের Twitter অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করেছেন। রঘু (Raghu) নামের এক Twitter ব্যবহারকারীকে…

