মিস ইন্টারন্যাশনাল থেকে সেনা অফিসার! বাবা-মাকে ছোট থেকে এই ‘উপদেশ’ দিতেন কশিশ
সাধারণত জীবনে একটাই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেন একজন তরুণ বা তরুণী। তবে কশিশের কথা কিছুটা আলাদা। কারণ তাঁর জীবনে একাধিক লক্ষ্য। প্রতিটিই তিনি অর্জন করতে চান। বলা ভালো, এর মধ্যে একাধিক লক্ষ্য তিনি ছুঁয়েও ফেলেছেন। আর এভাবেই একাধারে তিনি মডেল, অন্যদিকে তিনি সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ অফিসার। মডেল, বিজ্ঞানী ও সরকারি অফিসার কীভাবে মডেল থেকে সরকারি আধিকারিকের পদে যোগ্যতার সঙ্গে স্থান করে নিলেন কশিশ মেথওয়ানি? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর ইচ্ছে ছিল মিস ইন্ডিয়া হওয়ার। কিন্তু এর পাশাপাশি তিনি…

