Khaleda Zia is Serious: গভীর সংকটজনক খালেদা জিয়া, যে কোনও মুহূর্তে ঘটতে পারে খারাপ কিছু, দেশবাসীর কাছে প্রার্থনার আবেদন বিএনপি-র
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অত্যন্ত সংকটজনক বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। ব্রিটেনের চিকিত্সার পরও ভালো হয়ে উঠতে পারেননি বিএনপি নেত্রী। দুটি কিডনি বিকল-সহ তাঁরএকাধির শারীরিক সমস্যা রয়েছে। শুক্রবার দলের মির্জা ফকরুল ইসলাম আলমগীরি সংবাদমাধ্যমে বলেন, গতকালই চিকিত্সকেরা জানিয়ে দিয়েছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। শুক্রবার ছিল জুম্মার দিন। ঢাকার নয়া পল্টনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার মজলিশের আয়োজন করে বিএনপি। সেই দোয়ার মজলিশে মির্জা ফকরুল বলেন, বেগম জিয়ার সুস্থতা কামনা করুন। তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক। ওই মজলিশে…

