প্রধানমন্ত্রীর চরম দুঃখের দিন খুদে পড়ুয়ার চিঠি, উত্তর দিলেন মোদি, কী লিখলেন
নয়াদিল্লি : ‘ আপনার মায়ের প্রয়াণে আন্তরিক সমবেদনা জানাই। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন’ , কাঁচা হাতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিল এক ছোট্ট পড়ুয়া। বেঙ্গালুরুর দ্বিতীয় শ্রেণীর সে। তাঁর সেই শোক পত্রের জবাবও দেন মোদি। প্রধানমন্ত্রী মোদিও সুন্দর ভাষায় ওই শিশুকে জবাব দিয়েছেন। প্রধানমন্ত্রীর সেই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিটি টুইটারে শেয়ার করেছেন বিজেপি নেতা ও বিধায়ক খুশবু সুন্দর। বিজেপি বিধায়ক টুইট করেছেন, “এটি একজন সত্যিকারের রাষ্ট্রনায়কের গুণ! মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের শোকপত্রের জবাব…

