গার্ডেনরিচে ঝুপড়ির উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল! বহু হতাহতের আশঙ্কা
সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: গার্ডেনরিচের ফতেপুরে ব্যানার্জীপাড়া (building collapsed in Gardenrich) লেনে ভেঙে পড়ল বহুতল বাড়ি। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে বাড়ি ভেঙে বিপত্তি। উদ্ধারকাজে দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্ট। ভাঙা বাড়ির নিচে কেউ আটকে পড়েছে কিনা খতিয়ে দেখছে দমকল। একটি সূত্রের খবর, বহু লোক জখম হয়েছেন এই ঘটনায়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, ১২টার কিছু আগে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যেটি ভেঙে পড়েছে সেটি নির্মীয়মাণ পাঁচ তলা ভবন। সেটি টালি ও ঝুপড়ি…

