প্রাথমিক প্রশিক্ষণ কলেজে ভর্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের
কলকাতা: প্রাথমিক প্রশিক্ষণ কলেজে ভর্তিতে স্থগিতাদেশ। অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ৩০ হাজারেরও বেশি পড়ুয়ার ভর্তি ঝুলে রইল আদালতে। ২০২১-২০২৩ বর্ষের ভর্তির বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দেওয়া হল। বেসরকারি ৬০০ প্রশিক্ষণ কলেজে লেট ফি ৩০০০ টাকা দিয়েও এখন আর ভর্তি হওয়া যাবে না। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৯ জুন পর্যন্ত স্থগিতাদেশ দিল । ৬ জুন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ভর্তির ভবিষ্যৎ নির্ধারণের সম্ভাবনা রয়েছে। ৩০ মে বিজ্ঞপ্তি দিয়ে ৩ দিনের মধ্যে ভর্তি সম্পূর্ণ করণ…

