AP Dhillon | Kolkata Rape And Murder Case: ‘পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানো কি অভিশাপ’! গান বেঁধে চোখ ভেজালেন পঞ্জাবি পপ তারকা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিরোনামে এখন শুধুই আরজি কর হাসপাতাল (Kolkata Rape And Murder Case)। কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তোলপাড় রাজ্য থেকে দেশ। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলে। আরজি কর কাণ্ডের ঝড় আছড়ে পড়েছে সমাজের বিভিন্ন প্রান্তে। সাধারণ থেকে সেলেব। সকলেই এই অমানবিক, ন্যক্কারজনক, নৃশংস ঘটনায় নড়ে গিয়েছেন। এবার পঞ্জাবি ইন্দো-কানাডিয়ান পপ তারকা এপি ধিলোঁ (AP Dhillon) গান বাঁধলেন। তা পোস্ট করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। ধিলোঁ গান পোস্ট করার আগে লিখেছেন, ‘আজ ঘুম থেকে উঠেই…

