শহরের বস্তিবাসীদের নিজস্ব নির্দিষ্ট ঠিকানা দিতে উদ্যোগ কলকাতা পুরসভার
কলকাতা : কলকাতার বস্তিবাসীদের কারওর ঘরের নির্দিষ্ট ঠিকানা নেই । কারওর বা ১০ নম্বর বস্তি, আবার কারওর ঠিকানা লাহা কলোনি । এ ভাবেই এতদিন নিজেদের বাড়ির ঠিকানা জানাতেন বস্তিবাসীরা । আবার অনেক বস্তি আছে যেখানে এক নাম ও পদবির একাধিক ব্যক্তি আছেন । ফলে নির্দিষ্ট কাজে এলে লোককে খুঁজে বের করা মুশকিল হয়ে পড়ে । তখন বাবা অথবা ঠাকুরদার নামে পরিচয় খুঁজতে হয় । একজনের জিনিস আরেকজনের ঘরে পৌঁছে যায়, এ তো হামেশাই হয়েছে । কোনও বস্তিতে ৩০-৫০ ঘর…

