নিউটাউনেই ভার্টিকাল সিটি, আকাশের উপর শহর, পরিবেশ ছাড়পত্রের আবেদন করল HIDCO
অবশেষে নিউটাউনে ভার্টিকাল সিটির ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্রের জন্য় আবেদন করল ওয়েস্ট বেঙ্গল হিডকো। নিউ টাউনের ফিনটেক হাবে এই ভার্টিকাল সিটি তৈরি হবে। বৃহত্তর কলকাতার মুকুটে যুক্ত হবে নয়া পালক। আর সেই শহর তৈরির ক্ষেত্রে পরিবেশগত নিয়ম যাতে বজায় রাখা হয় সেটা দেখা হচ্ছে। সূত্রের খবর, এই আকাশ শহরের মোট বিল্ট আপ এরিয়া হবে ৩১২৫২ বর্গমিটার। এখানে একদিকে যেমন কমার্শিয়াল নানা ফার্ম থাকবে। সেই সঙ্গে বসবাসের উপযোগী জায়গাও থাকবে। নিউটাউনে প্রস্তাবিত ভার্টিকাল সিটি। নিউ টাউনে তৈরি হবে এই উল্লম্ব শহর।…

