‘ব্যাগ ভারী হওয়ায় সন্দেহ’ ট্রলিতে দেহকাণ্ডে শিউরে উঠেছেন মধ্যমগ্রামের ভ্যান চালক
সমীরণ পাল, মধ্যমগ্রাম: ট্রলি ব্যাগে দেহকাণ্ডে একের পর এক তথ্যে চাঞ্চল্য। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সোমবার নয়, রবিবার বিকেলে খুন হয়েছিলেন সুমিতা ঘোষ। কেন এই খুন করেছিল মা-মেয়ে আরতি ও ফাল্গুনী ঘোষ তা এখনও স্পষ্ট নয়। দেহ ট্রলিব্যাগের ভিতরে ঢুকিয়ে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থেকে কুমোরটুলিতে এনে গঙ্গায় ফেলতে গিয়ে হাতে-নাতে ধরা পড়ে মা-মেয়ে। মধ্যমগ্রামের বাড়ি থেকে পিসি শাশুড়ির দেহ নিয়ে সাইকেল ভ্যানে চেপে বারাসাত দোলতলা মোড়ে এসেছিলেন মা-মেয়ে আরতি ও ফাল্গুনী ঘোষ। ভ্যান চালক জানিয়েছেন, গতকাল সকালে তিনি যখন…

