Puja Banerjee: আসল কালপ্রিট পূজা-কুণালই! প্রযোজককে অপহরণ, টাকা আদায়, স্ত্রীর অভিযোগে তোলপাড়…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই জানা গিয়েছিল, আর্থিক প্রতারণার জালে জড়িয়েছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়(Puja Banerjee)। সর্বস্ব অর্থপুঁজি হারিয়ে একেবারেই নিঃস্ব হয়ে গিয়েছেন পূজা এবং তাঁর স্বামী কুণাল ভর্মা(Kunal Verma)। তারকা দম্পতি নিজেই জানিয়েছিলেন একথা। তারা আরও জানিয়েছিলেন যে সব কিছু নতুন করে শুরু করতে হবে তাঁদের। এবার পূজা-কুণালের বিরুদ্ধেই উঠল পালটা অভিযোগ। তারকা দম্পতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রযোজক শ্য়ামসুন্দর দে-এর স্ত্রী মালবিকা। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন। নেটপাড়ায় প্রকাশ্যে জানিয়েছেন,…

